বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি

মধুমতি নদীতে ভাসতে দেখা গেল বিশাল আকৃতির কুমির

মাগুরা প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৭৩ বার

মাগুরার মহম্মদপুরে মধুমতি নদীর ব্রীজের
উপর থেকে গত শনিবার দুপুরে বিশাল আকৃতির একটি কুমির ভাসতে দেখা গেছে।
স্থানীয়রা জানান,দীর্ঘদিন পরে এ অঞ্চলে
জীবন্ত কুমির দেখা গেল।যদিও অল্প কিছু সময় কুমিরটি ব্রিজ সংলগ্ন এলাকায় ভেসে ওঠে।
কুমির দেখতে পেয়ে স্থানীয় এক যুবক সেটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার পর ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
লোকালয়ে কুমির দেখা দেওয়ায় নদী পাড়ের বসবাসকারী মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।জানা গেছে,,কয়েকদিন ধরে
মাগুরা শ্রীপুর উপজেলায় গড়াই নদী এবং মহম্মদপুরে মধুমতি নদীতে কুমির দেখা যায়।
মহম্মদপুরে মধুমতি নদীর ব্রিজের উপর থেকে প্রায় এক মিনিট ধরে তোলা ভিডিওতে কুমিরটিকে স্পষ্ট ভাবে নদীতে ভাসতে দেখা যায়।কুমিরটি প্রাপ্ত বয়সের এবং১৫ ফুট লম্বা হবে,যথেষ্ট স্বাস্থ্যবান।মধুমতি নদী পাড়ের মানুষ এখন কুমির আতঙ্কে দিন কাটাচ্ছে।বিশেষ করে মৎস্যজীবীরা নৌকা নিয়ে জাল ফেলতে নদীতে যেতে ভয় পাচ্ছে।আবার অনেকেই কুমিরটিকে দেখে এ অঞ্চলের জনশ্রুতি নদের চাঁদের কথা স্মরণ করছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories