শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

ফেসবুকে প্রেমের ফাঁদ.ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি। গ্রেফতার-৬

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৭৮ বার

ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে টঙ্গীতে নারীসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) রাতে টঙ্গীর গোপালপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে প্রেমের অভিনয়কারী সাবিনা (৪৫) পলাতক রয়েছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন: আশা মনি, শেখ ফরিদ, জহিরুল ইসলাম, জাবেদ হোসেন সবুজ, লাভলু মিয়া, মো. বশির।
ভুক্তভোগী সুজন বেপারী জানান, আমি ঢাকার নবাবগঞ্জে ব্যবসা করি। এক মাস আগে ফেসবুকে পরিচয় হয় সাবিনা নামে এক নারীর সঙ্গে। পরিচয়ের পর থেকে সে প্রায়ই আমাকে টঙ্গীতে দেখা করার প্রস্তাব দিতো।
একপর্যায়ে গত মঙ্গলবার রাত ১০টার দিকে আমি টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর এলাকায় পৌঁছলে অভিযুক্তরা কৌশলে আমাকে অপহরণ করে গোপালপুরের নর্দান গার্মেন্টের গলির দুলাল মিয়ার ভাড়া বাসায় নিয়ে যায়।
সেখানে তারা আমাকে আটক করে মানিব্যাগ থেকে ৩ হাজার টাকা নেওয়ার পর মারধর শুরু করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এক পর্যায়ে স্থানীয়রা ৯৯৯ এ কল দেন। পুলিশ সেখানে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্তদের গ্রেফতার করেছে।
টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ফেসবুকে বন্ধুত্বের আড়ালে সংঘবদ্ধ চক্রটি এ ধরনের প্রতারণা ও অপহরণের সাথে জড়িত। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় একটি মামলা শেষে বুধবার আদালতে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories