শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু

কুড়িগ্রামের চিলমারীতে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে হাজারো মানুষ

কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৫৯ বার

কুড়িগ্রামের চিলমারীতে গেল রাতের বৃষ্টি ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে বিভিন্ন সড়কে দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। হাঁটুসমান পানি জমে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন পথচারী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা।
সকাল থেকে শিক্ষার্থীরা ভিজে ও ময়লা পানি পেরিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বাধ্য হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই প্রতি বছর এমন পরিস্থিতি সৃষ্টি হয়, কিন্তু স্থায়ী সমাধানের উদ্যোগ দেখা যায় না।
উপজেলার থানাহাট ইউনিয়নের সবুজপাড়া এলাকায় সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়। যদিও এলাকায় ড্রেন রয়েছে, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও ময়লা-আবর্জনায় তা কার্যত অকার্যকর হয়ে পড়েছে ফলে ড্রেনের পানি রাস্তায় উঠে আসে।
দেখা গেছে, সবুজপাড়া মন্দিরের সামনে থেকে থানাহাট বাজারমুখী সড়কের বেশ কিছু অংশ পানিতে ডুবে আছে। অনেক স্থানে রাস্তা ভেঙেও গেছে, যা চলাচল আরও দুর্বিষহ করে তুলেছে। এ পথে স্কুল-কলেজ, বাজার, হাসপাতাল ও ব্যাংকে যাতায়াতকারীরা প্রতিদিনই সমস্যার মুখোমুখি হচ্ছেন।
স্থানীয়রা জানান, সাংবাদিকরা বহুবার প্রতিবেদন করলেও কার্যকরী সমাধান হয়নি।
এ বিষয়ে চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক বলেন, ইতিপূর্বে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেওয়া হয়েছিল। আবারও সরেজমিনে গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories