রবিবার, ১০ মে ২০২৬, ১০:২১ অপরাহ্ন

টঙ্গীতে এক যুবকের মৃত্যু নিয়ে রহস্য আত্মহত্যা নাকি হত্যা!

টঙ্গী প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২৫৮ বার

টঙ্গীর চেরাগআলী উসমান গনি রোডের একটি বাসায় সোহেল (৩০) নামে এক যুবক ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। টঙ্গী কলেজগেট স্থানীয় এশিয়া জেনারেল হাসপাতালের আন্ডারগ্রাউন্ড পার্কিং এর জায়গা থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। মরদেহের সুরতহাল করে আত্মহত্যা করার মতো কোন নমুনা পাইনি পুলিশ বলে দাবী করেন এলাকাবাসী।ফলে তার মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। মৃত: সোহেল চেরাগআলী উসমান গনি রোডের রফিক মিয়ার বাসার ৭ম তলার ভাড়াটিয়া মাফুজ মিয়ার ছোট ছেলে। পরিবারের দাবি সোমবার (১১ আগস্ট ) নিজ ঘরে ফ্যানের সাথে লাইলনের রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে নিহতের কয়েকজন আত্মীয় নিয়ে রশি কেটে নিচে নামায় ও স্থানীয় একটি হাসাপাতালে নিয়ে যায়। এশিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ব্যক্তির ইসিজি করে জানতে পারেন হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে আসেন এবং মৃতদেহ সুরতহাল করেন । পুলিশ ও ডাক্তারের ভাষ্যমতে ঘটনাটি আত্মহত্যা নয় বরং একটি সুপরিকল্পিত হত্যার ইঙ্গিত দিচ্ছে।
জানা যায়, মৃত সোহেল বিয়ে করার পর থেকে স্ত্রীকে রেখে মা বাবার সাথে বসবাস করে আসছিলো। সোহেল মারা যাবার আগে স্ত্রীর সাথে স্বাভাবিক ভাবে কথা বলেছেন বলে স্ত্রী দাবি করেন। তিনি আরো বলেন, সোহেলের আত্মহত্যা করার কথা না। সদা হাস্যোজ্জ্বল ও সদালাপী সোহেল এমনভাবে আত্মহত্যা করবে সেটি মানতে পারছেন না তার স্ত্রী ।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories