গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় এক নারীসহ ৭জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার তুহিনকে।
এ ঘটনার পর ঢাকা গাজীপুর ও ময়মনসিংহের বিভিন্ন জায়গায় রাতভর অভিযান চালিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রধান আসামী কেটু মিজান ও তার স্ত্রী গোলাপী, আলামিন, স্বাধীন, সুমন শাহজালাল, ফয়সালসহ ৭জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও র্যাব-১।
তুহিন হত্যার মূল পরিকল্পনাকারী কেটু মিজান ও তার স্ত্রীকে গাজীপুরের ভবানীপুর থেকে আটক করে গাজীপুর মহানগর গোয়েন্দা (দক্ষিণ) পুলিশ। হত্যায় সরাসরি জড়িত আলামিন কে ঢাকার তুরাগ এলাকা থেকে গ্রেফতার করেন জিএমপি বাসন মেট্রো থানা পুলিশ। স্বাধীন কে আটক করে র্যাব ও সুমন কে আটক করে গাজীপুর মহানগর গোয়েন্দা (দক্ষিণ) পুলিশ, শাহ জালাল কে ময়মনসিংহের গফরগাঁওয়ের চর মসলন্দ, মোড়ল পাড়া থেকে জিএমপি বাসন থানা পুলিশ গ্রেফতার করে, ফয়সালকে গাজীপুর মহানগর বাসন থানা চান্না মাহবুব স্কুল মোড় থেকে গ্রেফতার করে বাসন থানা পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়।
গাজীপুরে জনসমক্ষে সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনায়
গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. রবিউল ইসলাম জানান, হত্যার পর থেকেই একাধিক টিম তদন্তে কাজ করছিল। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়। অভিযান অব্যাহত আছে এবং জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করা হবে।
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে তুহিন গাজীপুরে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
খুব সুন্দর ও তখ্যবহুল সংবাদ মাধ্যম বহুমাত্রিক নিউজ পোর্টাল
ধন্যবাদ