রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

ময়মনসিংহে ধর্ষণ মামলার প্রধান আসামী সজিব মিয়া গ্রেফতার

টঙ্গী প্রতিনিধি: শ্রাবন্তী আক্তার
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৩৩ বার

ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় দায়েরকৃত ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামী মোঃ সজিব মিয়া (১৮) কে ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪ সফল অভিযানে গ্রেফতার করেছে।
মামলার বিবরণে জানা যায়, ৫ মে ২০২৫ রাত আনুমানিক ৭:৫০ ঘটিকার সময়, সজিব মিয়া মোবাইল ফোনে ভিকটিমকে ফোন দিয়ে জানিয়েছিলেন যে, তার চাচাতো ভাই ছাব্বিরের কাছে দেয়া সাউন্ড বক্সটি টিউবওয়েলের কাছে রেখে দিয়েছেন। এরপর টিউবওয়েল এলাকায় সাউন্ড বক্স খোঁজাখুঁজি করার সময় সজিব মিয়া পিছন থেকে এসে ভিকটিমের মুখ চেপে ধরেন। এক সাথে ১নং আসামী ভিকটিমকে জোরপূর্বক পরিত্যক্ত একটি মেশিন ঘরের সামনে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এছাড়া সজিব মিয়া ভিকটিমের স্পর্শকাতর স্থানে স্পর্শ করে ধর্ষণের চেষ্টা করেন
এই ঘটনায় বাদী ফুলপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) এর ধারা ৯(১), ৯(৪)(খ)/৩০ মোতাবেক মামলা নং-০৩, তারিখ ০৭/০৫/২০২৫ খ্রিঃ দায়ের করেন। মামলা রুজুর পর ময়মনসিংহ সিপিএসসি র‌্যাব-১৪ এ ব্যাপারে তদন্ত শুরু করে অভিযুক্তদের আইনের আওতায় আনার লক্ষ্যে তৎপর হয়।
র‌্যাবের আভিযানিক দল ৮ আগস্ট ২০২৫ খ্রিঃ রাত ১২:৩০ ঘটিকায় ভালুকা থানা এলাকা থেকে সজিব মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে ফুলপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলছে

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories