শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

টঙ্গীতে ট্রাভেল ব্যাগে মিলল যুবকের খণ্ডিত লাশ

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ২৩৯ বার

টঙ্গীর স্টেশনরোড এলাকা থেকে ট্রাভেল ব্যাগে মোড়ানো এক যুবকের খণ্ডিত লাশ উদ্ধার করেছে পূর্ব থানা পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে স্টেশন রোডে হাজির বিরিয়ানি নামক হোটেলের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার আনুমানিক বয়স ৩৫ বছর।
পুলিশ জানায়, শুক্রবার সকালে টঙ্গীর স্টেশন রোড এলাকায় একটি ট্রাভেল ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। ব্যাগ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন পূর্ব থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ব্যাগের ভেতরে থাকা কালো পলিথিনে মোড়ানো কয়েক টুকরো লাশ উদ্ধার করে।
টঙ্গী পূর্ব থানার অফির্সাস ইনর্চাজ মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, সিআইডি টিমকে খবর দেওয়া হয়েছে। লাশের সুরতহাল প্রস্তুত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories