গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে জবাই করে হত্যিকান্ডে আসামীদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক বিচারসহ দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, হামলা, মামলার বিরুদ্ধে ৯ আগস্ট, শনিবার, সকাল ১১টায় সারাদেশে প্রতিবাদ সমাবেশ করবে বিএমএসএফ-বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।
বৃহস্পতিবার রাতে এক ভার্চুয়াল সভার সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের সকল শাখা কমিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনকে এ প্রতিবাদ সমাবেশ সফল করতে আহবান জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।
তিনি বলেন, দেশ গঠনের ৫৪ বছরে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় অর্ধশতাধিক সাংবাদিক সংবাদ সংগ্রহ সংক্রান্ত ঘটনায় হত্যার শিকার হয়েছেন। সাংবাদিক সুরক্ষা বা সাংবাদিক বান্ধব কোন আইন না থাকায় হত্যাকারীরা ফাঁকফোকড় দিয়ে বেরিয়ে গেছে। গোটা দেশের সাংবাদিক সংগঠন এবং সাংবাদিকদের প্রাণের দাবি অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করা হোক।
Leave a Reply