শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

৭৫০০ কোটি টাকা আত্মসাতের দায়ে জিসিসির সাবেক মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা করবে দুদক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৫১ বার

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ৭ হাজার ৫শ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় জাহাঙ্গীরের সাথে তার সহযোগী হিসাবে সিটি কর্পোরেশনের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াকেও আসামী করা হচ্ছে।
রোববার (৩ আগস্ট) দুদকের উপ-পরিচালক (গণ সংযোগ) মো: আকতারুল ইসলাম মামলার অনুমোদনের এ তথ্য জানিয়েছেন।
দুদক সূত্র জানায়, গত ৩০ জুনের দুদকের একটি স্মারকে চিঠিতে (স্মারক নং-০০.০১.০০০০.৬০৩.৯৯.০০২.২৫.) মামলা অনুমোদন প্রদান করা হয়।
চিঠিতে আরো বলা হয়েছে, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র অ্যাড. মোঃ জাহাঙ্গীর আলম প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া কর্তৃক পরস্পর যোগসাজসে ভূয়া টেন্ডার ও বিল প্রস্তুত পূর্বক নিজস্ব ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ দিয়ে সরকারি উন্নয়ন তহবিল ও সিটি কর্পোরেশনের রাজস্ব তহবিল থেকে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৭ হাজার ৫০০ কোটি (সাত হাজার পাঁচশত কোটি) টাকা আত্মসাতপূর্বক বিদেশে পাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে প্রযোজ্য ধারায় ১টি মামলা দায়েরের সিদ্ধান্ত কমিশন কর্তৃক গৃহীত হয়েছে।
এমতাব্যবস্থায়, উপর্যুক্ত অনুমোদনের আলোকে প্রযোজ্য ধারায় ১টি মামলা (এজাহার) দায়ের পূর্বক এজাহারের কপি দাখিলের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়।
দুদক সূত্র জানায়, গাজীপুর সিটি করপোরেশনে হাজার কোটি টাকার দুর্নীতি, ভুয়া ভাউচার তৈরি, একই কাজ একাধিক প্রকল্পে দেখানো, জমি অধিগ্রহণসহ নানা অনিয়মের অভিযোগে মেয়র পদ থেকে বরখাস্ত হয়েছিলেন জাহাঙ্গীর আলম। এরপর ২০২১ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয় তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে। আর ২০২২ সালে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বিভিন্ন সূত্র জানায়, ২০১৮ সালের গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জাহাঙ্গীর আলম আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন। পরে ২০২১ সালের সেপ্টেম্বরে গোপনে ধারণ করা জাহাঙ্গীর আলমের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই ভিডিওতে আওয়ামী লীগ ও দলটির নেতাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। এরপর গাজীপুরে তীব্র আন্দোলন গড়ে ওঠে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২১ সালের ১৯ নভেম্বর আওয়ামী লীগ থেকে জাহাঙ্গীরকে বহিষ্কার করা হয়।
তারপরে ২০২১ সালের ২৫ নভেম্বর ভুয়া টেন্ডার, আরএফকিউ, বিভিন্ন পদে অযৌক্তিক লোকবল নিয়োগ, একই কাজ বিভিন্ন প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগে জাহাঙ্গীর আলমকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
জাহাঙ্গীরকে যেদিন বরখাস্ত করা হয়, সেই দিনই স্থানীয় সরকার মন্ত্রণালয় অভিযোগ তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি করে। কমিটির সদস্যরা সরেজমিনে গাজীপুরে বিভিন্ন এলাকায় কাজ পরিদর্শন করেন। নগর ভবন থেকে বিভিন্ন কাগজপত্র ও তথ্য-প্রমাণ সংগ্রহ করেন। কর্মকর্তাদের মন্ত্রণালয়ে ডেকে জিজ্ঞাসাবাদও করেন।
২০২২ সালের ৪ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) জাহাঙ্গীরের ৭ হাজার ৮০০ কোটি টাকা অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়ার কথা জানায়। এসব অভিযোগের বিষয়ে দুদক একাধিক অনুসন্ধান দল গঠন করে। প্রথম অনুসন্ধানী দলে ছিলেন দুদকের উপ-পরিচালক আলী আকবর ও সদস্য দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমান আশিক।
গাজীপুরে গিয়ে আশিকুর রহমান আশিক তখন সাংবাদিকদের বলেছিলেন, গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলম তাঁর প্রায় তিন বছরের বেশি সময়কালে ৭ হাজার ৮০০ কোটি টাকার অনিয়ম করেছেন বলে অভিযোগ পেয়েছে দুদক।
পরে জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ দলে ফিরিয়ে নিলে এসব তদন্ত, সবকিছু থেমে যায়।
মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলম বরখাস্ত হওয়ার সাত মাস পর তার বিরুদ্ধে এই অভিযোগের অনুসন্ধানে নামে দুদক। সে সময় বলা হয়, জাহাঙ্গীর বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করে, সিটি করপোরেশনের নামে ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট খোলেন এবং সেখান থেকে অর্থ উত্তোলন করেন।
এছাড়া ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত সময়ে, ওই ভুয়া অ্যাকাউন্টে সিটি করপোরেশনের নামে কয়েক কোটি টাকা জমা ও উত্তোলন করে জাহাঙ্গীর আলম তা আত্মসাৎ করেন বলেও দুদক জানিয়েছে।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর জাহাঙ্গীর আলমও ভারতে চলে গেছেন বলে গুঞ্জন রয়েছে। এসব বিষয়ে জানতে হোয়াটসঅ্যাপে কল করা হলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম তখন বলেছিলেন, ‘আমার বিরুদ্ধে বিভিন্ন সময়ে অনেক মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমি নির্বাচিত মেয়র ছিলাম কিন্তু আমাকে কাজ করতে দেওয়া হয়নি। ব্যাংকে একক স্বাক্ষরের যে অ্যাকাউন্ট, সেটি আমি খুলিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories