শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু

আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৫৬ বার

রাজবাড়ী জেলার পাংশায় ‌‘জুলাই গণঅভ্যুত্থান ও পুনর্জাগরণ’ এর বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টায় পাংশা জর্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে পাংশা উপজেলা প্রশাসন।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় পাংশা উপজেলা প্রশাসন ফুটবল একাদশ ও বাহাদুরপুর ইউনিয়ন ফুটবল একাদশ। ম্যাচটি নির্ধারিত সময় গোল শূন্য হয়। টাইব্রেকারে পাংশা উপজেলা প্রশাসন ফুটবল একাদশ ২-১ গোলে জয়লাভ করে।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান রাজা, পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. বাহারাম হোসেন সরদার, পাংশা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার সরদার, জাতীয় নাগরিক পার্টির পাংশা উপজেলার মূখ্য সমন্বয়ক মো. হাসিদুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামান খান তপু।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার ও টুর্নামেন্ট উদযাপন কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে পাংশা ক্রীড়া সংস্থা।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন অতিথিবৃন্দরা। খেলায় ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন বাহাদুরপুর ইউনিয়ন ফুটবল একাদশের চঞ্চল টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন উপজেলা প্রশাসনের খেলোয়াড় বাঁধন। টুর্নামেন্টে ফেয়ার প্লে পুরস্কার পান হাবাসপুর ইউনিয়ন ফুটবল একাদশ।
সাবেক খেলোয়াড় হিসাবে সম্মাননা স্মারক পেলেন শামিম রহমান জন ও সালাউদ্দিন। এছাড়াও ফাইনাল খেলাটি উপভোগ করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, ক্রীড়ানুরাগী ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দর্শকরা।
ফাইনাল খেলার প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা জানান, এই টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য ছিল তরুণ সমাজকে মাদক ও অতিরিক্ত মোবাইল আসক্তি থেকে দূরে রাখা। যাতে তরুণরা বেশি বেশি খেলাধুলার প্রতি মনোযোগী হয়। যারা এই টুর্নামেন্টের পিছনে অক্লান্ত পরিশ্রম করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories