শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য

তাবলিগ জামায়াতের ২ গ্রুপের বিবাদ নিরসনে পদক্ষেপ নিল সরকার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৯৯ বার

দীর্ঘদিন ধরে চলমান তাবলিগ জামায়াতের ২ গ্রুপের বিবাদ নিরসনে পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে ৭ সদস্যের কমিটি গঠন করতে যাচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, ‘ধর্ম মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে এই কমিটি গঠন করা হবে। কমিটিতে উভয় গ্রুপের ২ জন করে প্রতিনিধি রাখা হবে।
বুধবার (৩০ জুলাই) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
আ ফ ম খালিদ হোসেন জানান, আসন্ন বিশ্ব ইজতেমা থেকে শুরু করে ২ গ্রুপের সম্পর্ক যেন শান্তিপূর্ণভাবে চলমান থাকে সে বিষয়ে উভয় গ্রুপের নেতাদের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উভয় গ্রুপের যে কোনো সমস্যার সমাধানে কমিটি কাজ করবে। অচিরেই কমিটি গঠন করা হবে।
এদিকে মাওলানা সাদ ও জুবায়ের গ্রুপের সঙ্গে ধর্ম উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী এবং উভয় গ্রুপের নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে সাদপন্থিরা অভিযোগ করেন, তাদের কাকরাইল মসজিদ থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। তারা জানান, মসজিদ আল্লাহর ঘর। তারা মসজিদে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে চান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories