মাগুরায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার
প্রতিবন্ধীরা এসময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ
বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ রহিদুল ইসলাম।
মাগুরা সদর উপজেলায়-৩২টি হুইল চেয়ার,
শ্রীপুরে-১০টি হুইল চেয়ার,মহা
ম্মদপুরে-২০টি হুইল চেয়ার ও ১টি সাদাছড়ি,শালিখায়-১০টি হুইলচেয়ার এবং পৌরসভায় হুইল চেয়ার,ট্রাইসাইকেল,ওয়াকার, সাদাছড়ি,ক্র্যাস ও কর্ণার চেয়ারসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।মোট বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল-৮০টি হুইল চেয়ার-১০টি
ট্রাইসাইকেল,৪টি অক্সালারি ক্র্যাস, ২টি স্মার্ট সাদাছড়ি,১টি এলবোক্র্যাচ,১টি কর্ণার চেয়ার ও একটি ফোল্ডিং ওয়াকার।
এ সময়ে জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন,প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে এবং এই সহায়তা তাদের জীবনযাপনকে স্বাভাবিক রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।
Leave a Reply