রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল পুলিশ বক্স, আহত-২

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১০৯ বার

টঙ্গীতে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে থাকা ট্রাফিক পুলিশ বক্সে ধাক্কা দিয়েছে বালুবোঝাই একটি ট্রাক। এতে পুলিশ বক্সটি দুমড়ে মুচড়ে গেছে। আহত হয়েছে বক্সে থাকা দুই পুলিশ সদস্য।
শনিবার (১৯ জুলাই) ভোর সোয়া ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী সরকারি কলেজের সামনে স্থাপিত ট্রাফিক পুলিশ বক্সে এ দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, এএসআই চান মিয়া (৩৮) ও কনস্টেবল আল মামুন (২৭)। তাদেরকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, শনিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলেজগেট এলাকায় দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশ সদস্যরা। এ সময় বালু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ বক্সে ধাক্কা দেয়। এতে বক্সে থাকা এএসআই চান মিয়া ও কনস্টেবল আল মামুন আহত হন। পরে আশপাশের লোকজন ট্রাকচালক হারুনুর রশিদকে আটক করে। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ বালুবোঝাই ট্রাক জব্দ ও চালককে আটক করে থানায় নিয়ে যায়।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. ইসকান্দার হাবিবুর রহমান বলেন, বালুবোঝাই ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories