শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার-২ ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত: জ্বালানি প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ ইসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আপিলের ঘোষণা মনিরা শারমিনের এসএসসি ও সমমানের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে পরীক্ষার্থীদের খোঁজ-খবর নিলেন বিরোধী দলীয় নেতা বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে, দেশে ভরি কত নতুন করে হরমুজ প্রণালি নিয়ে কঠোর নির্দেশনা দিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দুই পিএইচডি শিক্ষার্থী এক সপ্তাহ ধরে নিখোঁজ পুলিশের ইউনিফর্ম পরিবর্তন প্রক্রিয়া বন্ধ চেয়ে আইনি নোটিশ কৃষি উৎপাদন খরচ কমাতে মাঠ পর্যায়ে ন্যানো-ইউরিয়া সারের সফলতা

ফ্রি ইন্টারনেট ডে’ আজ, যেভাবে বিনামূল্যে পাবেন ১ জিবি ডেটা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৫৬ বার

জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে দেশের সব মোবাইল ফোন গ্রাহকদের বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দেয়া হচ্ছে আজ। ‘ফ্রি ইন্টারনেট ডে’ উপলক্ষে সম্প্রতি মোবাইল ফোন অপারেটরগুলোকে ফ্রিতে ইন্টারনেট দেয়ার এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এই ডাটার মেয়াদ থাকবে ৫ দিন।
এ বিষয়ে বিটিআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, জনআকাঙ্ক্ষা পূরণ ও জনস্বার্থে ১৮ জুলাই ফ্রি ইন্টারনেট ডে ঘোষণা উপলক্ষে গ্রাহকদের ফ্রি ইন্টারনেট দিতে নির্দেশ দেয়া হয়েছে। গত ৯ জুলাই মোবাইল ফোন অপারেটরদের এ নির্দেশনা দেয়া হয়।
বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামান জানিয়েছেন, ১৮ জুলাই স্মরণে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের গত ৩ জুলাইয়ের নির্দেশনা এবং ৮ জুলাই কমিশনের ভাইস-চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী ৯ জুলাই মোবাইল অপারেটরদের নির্দেশনা দেয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ১৮ জুলাই দেশের সব মোবাইল ফোন গ্রাহককে ৫ দিন মেয়াদি এক জিবি ইন্টারনেট বিনামূল্যে দিতে হবে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ জানিয়েছে, ফ্রি ইন্টারনেট পেতে গ্রাহকদের ডায়াল করতে হবে- গ্রামীণফোন 1211807#, রবি 41807#, বাংলালিংক 1211807 এবং টেলিটক 1111807# নম্বরে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories