বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীর স্টেশন রোডে মাইশা হাসপাতালে আবারো রোগীর মৃত্যু !! টাকার বিনিময়ে দফারফা চিহ্নিত দালাল চক্রের হাতে জিম্মি টঙ্গী আহসান উল্লাহ মাষ্টার জেনারেল সরকারি হাসপাতাল সারা দেশে উদ্যোক্তা বিপ্লবের লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে বিটেক ওয়ার্ল্ড পিএলসি’ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিলো যুক্তরাষ্ট্র ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টিতে ট্রাম্পের আপত্তি জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমসহ ১৮৫৫টি মামলা দায়ের: আইনমন্ত্রী

গাজীপুরে শিশু হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৯১ বার

গাজীপুরে ৫ বছরের শিশু নাবিলা কানিজ নাভা হত্যা মামলায় বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে সদর মেট্রো থানা পুলিশ।
সোমবার নিখোঁজের ৫ দিন পর পুলিশ শিশু নাবিলার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে নগরীর ৩১নং ওয়ার্ডের ধীরাশ্রম দাক্ষিণখান এলাকার মাই ওয়ান কারখানার পাশের ঝোঁপ থেকে। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
গ্রেফতারকৃত বাবা সাদেকুল ও ছেলে লামিনকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
সোমবার রাতেই অজ্ঞাতনামাদের আসামি করে শিশুটির মা খাদিজা আক্তার গাজীপুর সদর মেট্রো থানায় একটি হত্যা মামলা করেন।
মঙ্গলবার সকালে মামলার ২৪ ঘণ্টার মধ্যেই বাবা-ছেলেকে গ্রেফতার করে পুলিশ।
মামলায় বাবা ছেলেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সদর মেট্রো থানার অফিসার্স ইনচার্জ ওসি মো, মেহেদি হাসান জানান, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। আশা করছি শিশুটিকে হত্যার সঙ্গে যারা জড়িত শিগগিরই তাদের আইনের আওতায় আনতে পারব।
উল্লেখ্য : ৯ জুলাই বিকাল ৪টার দিকে ৫ বছরের শিশু নাবিলা নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে সদর মেট্রো থানায় একটি সাধারণ ডায়েরি ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও সন্ধান চেয়ে পোস্ট দিয়েছিল পরিবারটি।
সোমবার বিকাল ৪টার দিকে নিখোঁজের ৫ দিন পর শিশুটির বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। তার হত্যাকারীদের গ্রেফতারের জোর দাবি তুলেছিলেন এলাকাবাসী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories