শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুররের গাছায় দারুল হেদায়া কওমী মাদ্রাসার ৬ ছাত্রকে যৌন নির্যাতন ,শিক্ষক ও পরিচালক গ্রেপ্তার টঙ্গীতে গ্যাস লিকেজে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, মেয়ে আশঙ্কাজনক জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী দেশে সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী রাঙামাটির সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের ফের অবরোধ, বিশেষ নিরাপত্তায় রাঙ্গামাটির সাজেক ছাড়লো ২৯০০ পর্যটক রাঙ্গামাটির সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ-২ বিভ্রান্তিকর সংবাদে ক্ষতিগ্রস্ত সাতকানিয়ার মেলা, বন্ধ না করার আহ্বান এক গ্রাম সমৃদ্ধ ইউরেনিয়ামও ইরান থেকে সরানো হবে না: রেজায়ি

পরকীয়ার জেরে স্বামীর হাতে প্রেমিক খুন, স্ত্রী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২২৮ বার

টঙ্গীর দত্তপাড়া এলাকায় পরকীয়া প্রেমের কারণে স্বামীর হাতে প্রেমিক খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ প্রেমিকাকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (১৫ জুলাই) ভোর রাতে এ ঘটনায় এক সন্তানের জননী প্রেমিকা সুলতানা বেগমকে গ্রেফতার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকালে প্রেমিক কামরুলের মৃত্যু হয়।
পরকীয়া প্রেমের বলি প্রেমিক কামরুল ইসলাম (২৬) টঙ্গীর এরশাদনগর এলাকার ৩ নম্বর ব্লকের দুলাল মিয়ার ছেলে। গ্রেফতার প্রেমিকা সুলতানা বেগম (৩০) এলাকার ১ নম্বর ব্লকের পাখি মিয়ার মেয়ে ও সাব্বির আহমেদের স্ত্রী।
পুলিশ সূত্র জানায়, এক সন্তানের জননী সুলতানা বেগম প্রতিবেশী কামরুল ইসলামের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। বিষয়টি সুলতানার স্বামী সাব্বির জানতে পারে এবং তার সংসার বাঁচাতে কামরুলকে পরকীয়া প্রেম থেকে বিরত থাকার অনুরোধ করে। তবুও কামরুল নিজেকে পরিবর্তন করেনি।
গত শনিবার সকাল পৌনে ৮টার দিকে টঙ্গীর দত্তপাড়া দিঘীরপাড় দারুল আহসান মাদানিয়া মাদ্রাসার সামনে সন্তানকে মাদ্রাসায় নিয়ে আসার সুবাদে সুলতানার সঙ্গে কামরুলের দেখা ও কথা হয়। এ সময় হঠাৎ সাব্বির এসে কামরুলকে ধারালো সুইচ গিয়ার ও লোহার রড দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে।
এতে গুরুতর আহত কামরুলকে প্রথমে টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সবশেষে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকালে সেমারা যান।
এ ঘটনায় নিহতের বড় ভাই কামাল হোসাইন বাদী হয়ে দুই জনকে আসামি করে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা করেন। এ মামলার দুই নম্বর আসামি সুলতানা বেগমকে গ্রেফতার করে পুলিশ। এক নম্বর আসামি সুলতানার স্বামী সাব্বির পলাতক রয়েছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মামলার ২ নম্বর আসামি প্রেমিকা সুলতানাকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামি সাব্বিরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories