শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ফ্লাভিয়ার লক্ষ্য বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা নেটফ্লিক্সে মোশাররফ করিম অভিনীত দুই সিরিজ টানাপোড়েনের গল্পে ‘মায়ার সংসার’ রাশিয়ান হাউজে ‘বনলতা এক্সপ্রেস’, ‘হাওয়া’সহ চার সিনেমা বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা করছে জাপান সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ শিশুকে যৌন নিপীড়নের কথা স্বীকার করতেই মাদ্রাসা শিক্ষককে পেটালেন শিশুটির বাবা, ভিডিও ভাইরাল ইউরোপে ভয়াবহ গরমে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু সংঘাতের স্থায়ী সমাধান চান পুতিন

বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে হালুয়াঘাটে বিক্ষোভ মিছিল

সমীর সরকার ময়মনসিংহ প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৮৪ বার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপ-প্রচারের প্রতিবাদে, মিটফোর্ডে সংঘটিত পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে, গোপন তৎপরতায় অভ্যস্ত একটি গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টা ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর প্রতিবাদে ১৪ জুলাই ২০২৫, সোমবার হালুয়াঘাট বাজারে উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোঃ শাকের উল্লাহ্, উপজেলা সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীরের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ সাকের উল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সঞ্চালন করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবির।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories