গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন পাপ্পু সরকার ও অঙ্গসংগঠনের আরও তিন নেতাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
৬ জুলাই রোববার সাবেক বিএনপি নেতা এবং টঙ্গী সরকারী কলেজের জিএস জিয়াউল হাসান স্বপন চাদাবাজি মামলায় গ্রেফতার কয়েক ঘন্টা পর একইদিন সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এবং সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি অনৈতিক কার্যকলাপের জন্য তাদের বহিষ্কার করা হয় বলে জানা যায়।

অন্যান্য বহিস্কৃত নেতারা হলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আব্দুল হালিম মোল্লা, গাজীপুর মহানগর বিএনপি’র সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন (জিএস স্বপন) এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী।
অন্য দিকে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার রোববার রাত সাড়ে ১০টার দিকে বহিষ্কারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে বলেন, বিএনপিকে গণমুখী ও চাদঁবাজ মুক্ত করতে দলের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।
Leave a Reply