শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা করছে জাপান সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ শিশুকে যৌন নিপীড়নের কথা স্বীকার করতেই মাদ্রাসা শিক্ষককে পেটালেন শিশুটির বাবা, ভিডিও ভাইরাল ইউরোপে ভয়াবহ গরমে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু সংঘাতের স্থায়ী সমাধান চান পুতিন তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড় বোদা উপজেলায় এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী দেড় লাখ টাকাসহ আটক কালীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ীকে ধরে থানায় নেয়ায় সময় অজ্ঞাত কাভার্ডভ্যান  চাপায় এসআইসহ নিহত-২, আহত- ২

গণঅভ্যুত্থান নিয়ে বিরূপ মন্তব্য করায় শিক্ষার্থীর চুল কেটে থানায় সোপর্দ

স্টাফ রিপোর্টার গাজীপুর
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৭১ বার

গাজীপুরের টঙ্গীতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিরূপ মন্তব্য করার অভিযোগে এক শিক্ষার্থীর চুল কেটে থানায় সোপর্দ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
বুধবার (২ জুলাই) সন্ধ্যার দিকে টঙ্গীতে তামীরুল মিল্লাত কামিল মাদরাসার তিতুমীর হলে ওই ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীর নাম মেজবাহ উদ্দিন।
জানা গেছে, ১ জুলাই মেজবাহ তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। বুধবার সন্ধ্যার দিকে বিষয়টি শিক্ষার্থীদের নজরে আসে। এরপরই তামীরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে মেজবাহকে হলের কক্ষ থেকে মাঠে নিয়ে যান উত্তেজিত শিক্ষার্থীরা। সেখানে তার চুল কেটে দেয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে উদ্ধার করে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, ‘অভিযুক্ত শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি আপত্তিকর পোস্ট দিয়েছেন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় বাসিন্দা ও অন্য শিক্ষার্থীরা ওই শিক্ষার্থীকে আটক করে মারধর করে এবং মাথার চুল কেটে দেয়। পরে তাকে থানায় হস্তান্তর করে।’
তিনি আরও জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় তামীরুল মিল্লাত কামিল মাদরাসার টঙ্গী শাখার ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষার্থী তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিরূপ মন্তব্য করলে সন্ধ্যার দিকে তা অন্য শিক্ষার্থীদের নজরে আসে। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও অন্য শিক্ষার্থীরা তাকে হলরুম থেকে বাইরে এনে চুল কেটে দেন।
গাজীপুরে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে তিনি জানান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories