মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

গাজীপুরের পূবাইলে ৬ ভূয়া পুলিশ সদস্য গ্রেফতার

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২২৯ বার

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মীরের বাজার এলাকা থেকে পুলিশ পরিচয়দানকারী ৬ ভূয়া পুলিশ সদস্যকে আটক করেছে থানা পুলিশ।
এদের মধ্যে একজন সাবেক পুলিশ সদস্য রয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন,পূবাইলের নারায়নকুল এলাকার সাব্বির রহমান (২৩), সীমান্ত খান (২০),সাবেক পুলিশ সদস্য হৃদয় (২০) পূবাইলের বসুগাও এলাকার আনন্দ মোল্লা (২২), ফাহিম সরকার (২৪), পূবাইলের হারবাইদ এলাকার শাহরিয়ার (১৯)।
পুবাইল থানা পুলিশ জানায়,শনিবার বেলা সাড়ে ১২ টায় পূবাইলের মিরের বাজার এলাকায় নিজেদেরকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে গাড়ি ভাড়া করতে গেলে স্থানীয় লোকজনের সন্দেহ হয়,পরে পূবাইল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং তারা যে ভূয়া পুলিশ এই বিষয়ে নিশ্চিত হয়উপরোক্ত ৬জনকে আটক করে।আটককৃতদের কাছ থেকে পুলিশের জ্যাকেট, পুলিশের ক্যাপ, দুইটি ওয়াকি টকি, ২ টি খেলনা পিস্তল,হাতকড়াসহ ছিনতাই ও ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিরুল ইসলাম জানান,গ্রেপ্তারকৃতরা পুলিশ এবং ডিবি পরিচয়ে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি ছিনতাইসহ অপকর্ম করে থাকতে পারে, জিজ্ঞাসাবাদ শেষে এদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories