শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ আজ দেবীর বোধন, কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব উত্তরায় ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে নারী পুরুষ শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল ৮ মাসে প্রশাসনে রদবদল: ২ হাজারের বেশি বদলি-পদায়ন, বাধ্যতামূলক অবসরে ৩২ জন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে মিথ্যা কন্টেন্ট যে বানায়, আর যারা শেয়ার করে সবাই অপরাধী: মেহজাবীন চৌধুরী ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা আগামী ১২ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখা জরুরি: আইএমএফ শারদীয় দূর্গােউৎসবে মণ্ডপের নিরাপত্তা ইস্যুতে পুলিশের একগুচ্ছ পরামর্শ

মোহনগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে উপজেলা ওলামা দলের সভাপতির মৃত্যু

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৯৫ বার

নেত্রকোণার মোহনগঞ্জে ফ্যানের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোহনগঞ্জ উপজেলা শাখার জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি রাজিব তালুকাদারের (৩৮) মৃত্যু হয়েছে।
বুধবার ১১টার দিকে আটপাড়া উপজেলার বাউসায় গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রাজিব তালুকদার বাউসা গ্রামের মৃত কাঞ্চন খানের ছেলে। রাজিব তালুকদার মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া গ্রামে মামার বাড়িতে বসবাস করতেন।
সকালে আটপাড়া উপজেলার বাউসা গ্রামে নিজ বাড়িতে স্ট্যান্ড ফ্যানের সংযোগ দিচ্ছিলেন রাজিব। এসময় অসাবধনতাঃবশত হঠাৎ বিদ্যুতায়িত হন।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, লাশ মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
এ বিষয়ে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories