শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

মামলা বাণিজ্যর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে.,স্বরাষ্ট্র উপদেষ্টা

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৪৬ বার

মামলা বাণিজ্যর সাথে যেই জড়িত থাকবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেঃ কর্নেল(অবঃ) মো.জাহাঙ্গীর আলম।
মঙ্গলবার ১০ ই জুন ২০২৫ ইং সকাল ১০ টায় গাজীপুর মেট্রোপলিটন গাছা থানা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম জানান, দেশের সকল থানার মামলাগুলো অনলাইন ভিত্তিক করা হচ্ছে,সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, মামলা বাণিজ্যের সাথে পুলিশ অথবা যে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
ইতিমধ্যে অনেককে শাস্তির আওতায় আনা হয়েছে। মামলার সংখ্যা এবং আসামীর সংখ্যা বেশী হাওয়ায় তা তদন্ত করতে সময় লাগছে।
এসময় তিনি আরও জানান,দেশের অনেক থানায় নিজস্ব ভবন না থাকার কারণে ভাড়া করা ভবনে পুলিশি কার্যক্রম পরিচালিত হচ্ছে।বিশেষ করে গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানায় পুলিশের থাকা এবং খাওয়ার ব্যবস্থা কেমন এই বিষয়ে পরিদর্শন করতে এসেছি।
পরিদর্শন কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান,অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসির উদ্দিন, গাছা থানার অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদসহ গাজীপুর মেট্রোপলিটনের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories