মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

গাজীপুরের পূবাইলে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ

পূবাইল প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৬৬ বার

গাজীপুরের পূবাইলে ৮ বছর বয়সের এক বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে মো. তাহের ফকির (৪০) নামে এক মাদকাসক্ত ব্যক্তির বিরুদ্ধে। বুধবার (২১ মে) মহানগরীর পূবাইল থানাধীন হারবাইদ এলাকার চঙ্গেরবাইদে এই ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন শিশুটির মা।
ভুক্তভোগীর মা জানান, অভিযুক্ত তাহের ফকির প্রায় সময়ই তাদের বাড়ির আশেপাশে ঘোরাফেরা করত। তার এই অস্বাভাবিক আচরণ সম্পর্কে একাধিকবার অভিযুক্ত ও তার পরিবারকে জানানো হলেও তারা কোনো গুরুত্ব দেয়নি। বুধবার সকালে তিনি কর্মস্থলে চলে গেলে, সকাল আনুমানিক ৯টার দিকে নেশাগ্রস্ত তাহের ফকির বাড়িতে শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। প্রতিবন্ধী হওয়ায় মেয়েটি চিৎকার করতে পারেনি।
সকালে ঘর থেকে বাইরে না আসায় শিশুটির মামাতো বোন ঘরে ঢুকে তাকে উলঙ্গ অবস্থায় দেখতে পায়। এসময় তাহের ফকির ঘরে লুকিয়ে ছিল। মামাতো বোনের চিৎকারে লোকজন এগিয়ে এলে তাহের ঘর থেকে পালিয়ে যায়।
পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ আমিরুল ইসলাম জানান, ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় গতকাল রাতেই ভুক্তভোগীর মা বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে ভুক্তভোগীর মায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগের পর থানা থেকে পুলিশ পাঠানোর কথা থাকলেও এখনও পর্যন্ত কেউ আসেনি। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories