শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা করছে জাপান সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ শিশুকে যৌন নিপীড়নের কথা স্বীকার করতেই মাদ্রাসা শিক্ষককে পেটালেন শিশুটির বাবা, ভিডিও ভাইরাল ইউরোপে ভয়াবহ গরমে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু সংঘাতের স্থায়ী সমাধান চান পুতিন তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড় বোদা উপজেলায় এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী দেড় লাখ টাকাসহ আটক কালীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ীকে ধরে থানায় নেয়ায় সময় অজ্ঞাত কাভার্ডভ্যান  চাপায় এসআইসহ নিহত-২, আহত- ২

টঙ্গীতে আওয়ালীগের ঝটিকা মিছিল, আটক-৩

টঙ্গী প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৭৩ বার

টঙ্গীর দত্তপাড়ার বনমালা রোডে ‘গাজীপুর আওয়ামী পরিবার’ এর ব্যানারে মিছিল করার অপরাধে টঙ্গী পূর্ব থানা পুলিশ ৩ যুবককে আটক করেছে।
জানা যায়, বৃহস্পতিবার (২২ মে) ভোর ৬টার দিকে সরকারী ভাবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছসেবক লীগ কমীরা টঙ্গী-জয়দেবপুর রোডের টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়াস্থ বনমালা রোডে মিছিলটি করে।
পুলিশ জানায়, টঙ্গী পূর্ব থানাধীন ৪৮ নং ওয়ার্ডের বনমলা জয়দেবপুর-টঙ্গী রোডের হায়দারাবাদ ব্রিজ সংলগ্ন রাস্তার ওপর চলন্ত অবস্থায় ‘গাজীপুর আওয়ামী পরিবার’ এর ব্যানারে একটি ঝটিকা মিছিল হয়।
টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও টঙ্গী সরকারি কলেজের সাবেক ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর, ৪৯ নং ওয়ার্ডের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ সোহেল, ৪৯ নং ওয়ার্ডের সাবেক ছাত্রলীগ সভাপতি জুয়েল হোসেন জয় ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মীদের নেতৃত্বে ১৫/২০ জন হঠাৎ একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি কয়েক মিনিটের ব্যবধানে টঙ্গী পূর্ব থানাধীন হায়দারাবাদ ব্রিজ এলাকা থেকে শুরু হয়ে পূবাইল থানাধীন আক্কাস মার্কেট এলাকায় প্রবেশ করে এবং মিছিলকারীরা নিজেরাই ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে চলে যায়।
বিষয়টি জানতে পেরে টঙ্গী পূর্ব থানা পুলিশ ৩ যুবককে গ্রেফতার করেছে বলে জানা গেছে। এ রিপের্াট লেখা পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি।
টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম জানান, মিছিলের চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা অব্যাহত আছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories