রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

টঙ্গীর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৩২ বার

টঙ্গীর গোপালপুর কাজীবাড়ি এলাকার একটি পুকুর থেকে শফিকুল ইসলাম (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। সোমবার রাতে লাশটি উদ্ধার করা হয়েছে।
নিহত শফিকুল শেরপুর জেলার নালিতাবাড়ী থানার কৃষ্ণডেভী চর গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে। সে বাবা-মায়ের সঙ্গে গোপালপুর কাজীবাড়ি এলাকায় বসবাস করত।
পুলিশ জানায়, সোমবার মধ্যরাতে স্থানীয়রা গোপালপুর কাজিবাড়ি এলাকার একটি পুকুরে ওই শিশুর লাশটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে, কীভাবে শিশুটির মৃত্যু হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।
টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories