মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

টঙ্গীর জিআরপি পুলিশের এস আই মিজানের কেরামতি

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২৫৭ বার

টঙ্গী রেলওয়ে স্টেশন থেকে বিপুল পরিমান ইয়াবা টেবলেট সহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে
রেলওয়ে জিআরপি পুলিশ।
গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী সালমা আক্তার (৩৫) শরীয়তপুর জেলার সখিপুর থানার ডিমখালী (ঢালীকান্দি) গ্রামের আজিজুল ঢালীর মেয়ে। তার স্বামীর নাম ফারুক আহমেদ।
বিভিন্ন সূত্রে জানা যায়, ১৭ মে ২০২৫ ইং বিকেলে টঙ্গী রেলওয়ে স্টেশনের ১ নং প্লাটফর্ম এর দক্ষিন মাথায় মো বাদল ফকিরের বিসমিল্লাহ জেনারেল ষ্টোরের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে সালমা আক্তারকে আটক করে তার রীর ও হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে জিআরপি পুলিশ ফাঁড়ির এসআই মিজানসহ একদল পুলিশ।কিন্তু সন্ধ্যার পর ১০ হাজার পিস ইয়াবা হয়ে যায় ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। রাতে গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী সালমা ৭ হাজার পিস ইয়াবাসহ কমলাপুরস্থ ঢাকা জিআরপি থানায় এজাহার জমা দেন এস আই মিজান।
টঙ্গী জিআরপি পুলিশের এস আই মিজানের নিকট বিষয়টি জানতে চাওয়া হলে তিনি জানান, ৭ হাজার পিস দিয়ে মাদক ব্যবসায়ী সালমাকে চালান করা হয়েছে। বাকি ৩ হাজার পিস ইয়াবার ব্যপারে জানতে চাইলে তিনি মোবাইলটি রেখে দেন।
এ ব্যপারে ফাঁড়ির ইনচার্জ এস আই মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, আমি ছুটিতে আছি, শোনেছি ১০ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক হয়েছে। এস আই মিজানের কাছ থেকে তথ্য ও গ্রেফতারকৃতার ছবি নিয়ে নিন।
এ ব্যপারে ঢাকা জিআরপি থানার অফিসার্স ইনচার্জ জানান, পুলিশের এস আই মিজানসহ একদল জিআরপি পুলিশ সদস্য রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম থেকে ৭ হাজার পিস ইয়াবাসহ সালমা নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে । গ্রেফতাকৃতার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। ১০ হাজার পিস ধরা হয়েছে এমন তথ্য আমার কাছে নেই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories