রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

টঙ্গী প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২০৩ বার

টঙ্গীতে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গীর মরকুন বেপারীপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, বুধবার গভীর রাতে ওই কিশোর আত্মহত্যা করেছেন।
‎মৃত রনি (১৩) কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার লোহাজড়ি গ্রামের রোকন মিয়ার ছেলে। তিনি মরকুন বেপারীপাড়া এলাকার একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বাস করতেন।
পুলিশ বলছে, মঙ্গলবার পরিবারের সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডা হয় রনির। প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন পরিবারের সদস্যরা। বুধবার সকালে রনির কক্ষের সামনের বারান্দায় গলায় রশি প্যাঁচানো ঝুলন্ত লাশ দেখতে পায় তারা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
‎টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories