শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুররের গাছায় দারুল হেদায়া কওমী মাদ্রাসার ৬ ছাত্রকে যৌন নির্যাতন ,শিক্ষক ও পরিচালক গ্রেপ্তার টঙ্গীতে গ্যাস লিকেজে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, মেয়ে আশঙ্কাজনক জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী দেশে সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী রাঙামাটির সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের ফের অবরোধ, বিশেষ নিরাপত্তায় রাঙ্গামাটির সাজেক ছাড়লো ২৯০০ পর্যটক রাঙ্গামাটির সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ-২ বিভ্রান্তিকর সংবাদে ক্ষতিগ্রস্ত সাতকানিয়ার মেলা, বন্ধ না করার আহ্বান এক গ্রাম সমৃদ্ধ ইউরেনিয়ামও ইরান থেকে সরানো হবে না: রেজায়ি

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত হচ্ছে দেশের প্রথম বৃহত্তম আর্চ স্টিল সেতু

সমীর সরকার,ময়মনসিংহ
  • আপলোডের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১১০ বার

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন দেশের প্রথম সবচেয়ে বড় আর্চ স্টিল সেতু।সংযোগ সড়কসহ সেতুটির দৈর্ঘ্য ৬.২০ কিলোমিটার। সেতুর স্টিল আর্চ অংশের দৈর্ঘ্য ৩২০ মিটারসহ সেতুর মোট দৈর্ঘ্য ১হাজার ১শ মিটার ও মূল সেতুর প্রস্থ হবে ৪২দশমিক ১৫ মিটার।নদীর উপর কোনো পিলার ছাড়াই শুধু দুই পাড়ের দুটি পিলারের উপর তৈরি হবে সেতুটি।এতে নদীর পানি প্রবাহে যেমন বাঁধার সৃষ্টি হবে না,তেমনি নির্মাণ খরচ হবে তুলনামূলকভাবে অনেক কম।
৩২৬৩ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ২০১৮ সালে সেতুটির শুভ উদ্ভোধন করেন তদানীন্তন সরকার প্রধান। সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে নির্মিত সেতুটি চালু হলে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ জেলার যানবাহন ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে,যানযট কমে যাবে ৮০% এর মতো।
রহমতপুর বাইপাস মোড় হতে চায়না মোড় পর্যন্ত বর্তমানে সংযোগ সড়কের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। সুদীর্ঘ ৫ বছর অপেক্ষার পর ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের উপর চলছে পরিবেশবান্ধব আর্চ স্টিল সেতুর পাইলিং এর কাজ। কেওয়াটখালী সেতুটি হবে স্টিল আর্চ সেতু।
গত (১১ মার্চ) সকাল থেকে ভারী যন্ত্রপাতি দিয়ে মাটির গভীরে বসানো হচ্ছে ১.৫ মিটার ব্যাস ও ৪১.৫ মিটার দীর্ঘ পাইল। মূলত এ রকম পাইলের উপরেই দাঁড়িয়ে থাকবে কলাম,স্প্যানসহ সম্পূর্ণ সেতুটি।সেতুর সংযোগ সড়কে ২৫০ মিটারের ১টি রেলওয়ে ওভারপাস নির্মাণ করা হবে। সেতুতে মোট ৬টি লেন থাকবে ৪টি ভারীলেন বড় গাড়ি চলাচলের জন্য মোটরসাইকেল সহ ক্ষুদ্র যানের জন্য ২টি সিঙ্গেললেন।
দৃষ্টিনন্দন পরিবেশবান্ধব দেশের একমাত্র সেতুটি নৌযান চলাচলে সমস্যা সৃষ্টি করবেনা বলে জানান প্রকৌশলীগন। ইতিপূর্বে কংক্রিটের আর্চ সেতু বাংলাদেশে নির্মিত হলেও স্টিলের তৈরি সেতু এটিই প্রথম।যা দেখতে প্রতিদিন হাজার হাজার দর্শক ও পর্যটক আসবে। সেতুর কাজ রাতদিন চলায় যাত্রীসাধারণ ও পরিবহন সংশ্লিষ্ট সকলের চোখমুখে আনন্দের ঝিলিক লক্ষ্য করা যায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories