বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বদলের সুযোগ নেই: আসিফ নজরুল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে সপরিবারে যমুনায় তারেক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাগপা মুখপাত্র রাশেদ প্রধান কুমিল্লা দক্ষিণে সব আসনে বিএনপির নির্বাচনি সমন্বয়ক হলেন আমিনুর রশিদ আমার হামলা করার ইচ্ছে নেই, তোমরাও সংযত থাকো: ইরানকে বার্তা ট্রাম্পের পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি নিয়ে মুখ খুলল তুরস্ক হাদি হত্যা মামলা: বাদীর অসন্তোষ, অধিকতর তদন্তে সিআইডি এনআইডি জালিয়াতি ও গোপন তথ্য বিক্রির অভিযোগে হঠাৎ মুনাফা তুলে নেয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম ও চাহিদায় বড় পরিবর্তন ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা স্পষ্ট করলেন ট্রাম্প

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল করিম ও সম্পাদক আনিসুজ্জামান

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২০৪ বার

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ডিআইজি ড. মো. নাজমুল করিম খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার মো: আনিসুজ্জামান।
আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
খুদে বার্তায় আরো বলা হয়, গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ডিআইজি ড. মো: নাজমুল করিম খান ও ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, পুলিশ সপ্তাহের তৃতীয় দিনে অ্যাসোসিয়েশনের সদস্যরা সিলেকশনের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
এর আগে গত ২৮ ডিসেম্বর অ্যাসোসিয়েশনের ৩৫ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে সভাপতি ছিলেন সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো: মতিউর রহমান শেখ ও সাধারণ সম্পাদক ছিলেন ঢাকা জেলার পুলিশ সুপার মো: আনিসুজ্জামান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories