শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদাবাজি রোধে স্বতঃপ্রণোদিত মামলার ক্ষমতা পাচ্ছে পুলিশ: আইজিপি প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক শুরু ঢাকা-কক্সবাজার রোডে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ভাইয়ের বিলাসবহুল ফ্ল্যাট অবরুদ্ধ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেপ্তার-১ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

টঙ্গীর ইজতেমা ময়দানে বজ্রপাতে প্রাণ গেল আইইউবিএটি শিক্ষার্থী রাফির

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২৭১ বার

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ক্রিকেট খেলা শেষে বাসায় ফেরার পথে বজ্রপাতে রাকিবুল হাসান খান রাফি (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ মে) বেলা আড়াইটার দিকে ইজতেমা ময়দানের শেষ প্রান্তে তুরাগ নদের তীরে এই ঘটনা ঘটে।
নিহত রাকিবুল হাসান খান রাফি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার বয়রা নিয়ামতপুর গ্রামের রফিকুল ইসলাম খানের ছেলে। তিনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (IUBAT) এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ছুটির দিন হওয়ায় বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে ইজতেমা ময়দানে যান রাফি। বৈরী আবহাওয়ায় খেলা শেষে বাসায় ফেরার পথে তুরাগ নদের তীরে পৌঁছালে হঠাৎ করে বজ্রপাতে মাটিতে লুটিয়ে পরে সে। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী আহসানিয়া মিশন ক্যানসার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইসকান্দার হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories