শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুররের গাছায় দারুল হেদায়া কওমী মাদ্রাসার ৬ ছাত্রকে যৌন নির্যাতন ,শিক্ষক ও পরিচালক গ্রেপ্তার টঙ্গীতে গ্যাস লিকেজে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, মেয়ে আশঙ্কাজনক জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী দেশে সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী রাঙামাটির সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের ফের অবরোধ, বিশেষ নিরাপত্তায় রাঙ্গামাটির সাজেক ছাড়লো ২৯০০ পর্যটক রাঙ্গামাটির সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ-২ বিভ্রান্তিকর সংবাদে ক্ষতিগ্রস্ত সাতকানিয়ার মেলা, বন্ধ না করার আহ্বান এক গ্রাম সমৃদ্ধ ইউরেনিয়ামও ইরান থেকে সরানো হবে না: রেজায়ি

ফুলপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক মে দিবস পালিত

সমীর সরকার, ময়মনসিংহ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৭৩ বার

ময়মনসিংহের ফুলপুরে নানা আয়োজন এর মধ্য দিয়ে আন্তর্জাতিক মে দিবস ২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১ মে) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে ময়মনসিংহ জেলা বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন, ফুলপুর উপজেলা শ্রমিক দল, পৌর শ্রমিক দল, ফুলপুর রিকশা শ্রমিক সমাজ কল্যাণ সমিতি, ময়মনসিংহ জেলা মিশুক, বেবি ট্যাক্সি, মাইক্রো ও প্রাইভেট কার এবং সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক,ফুলপুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন, ফুলপুর দোকান কর্মচারী ইউনিয়ন ও ফুলপুর উপজেলা থ্রী হুইলার মটর শ্রমিক সংগঠনসহ বিভিন্ন শ্রমিক সংগঠন মিছিল সহকারে উপজেলা পরিষদের সামনে গিয়ে সমবেত হয়। পরে ফুলপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে বিশাল র‍্যালি অনুষ্ঠিত হয়।
র‍্যালিটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে উপজেলা পরিষদের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলুর সঞ্চালনায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারসহ অনেকেই বক্তব্য রাখেন। এসময় উপজেলা বিএনপি, উপজেলা শ্রমিকদল ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, তারা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রম নীতি ঢেলে সাজানোর দাবি জানিয়েছেন। এছাড়া বন্ধ কল কারখানা চালুকরণ, ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণ ও বাস্তবায়ন, গার্মেন্টস শ্রমিকদের মাসিক বেতন ন্যূনতম ২৫ হাজার টাকা নির্ধারণ, পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধকরণ, শ্রমিকদের উপর প্রশাসনিক হয়রানি বন্ধ করা, শ্রমজীবী মানুষের জন্য বাসস্থান, রেশনিং, চিকিৎসা ও তাদের সন্তানদের বিনামূল্যে শিক্ষার অধিকার নিশ্চিত করাসহ সরকারের নিকট তারা বিভিন্ন দাবি জানান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories