বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ফেব্রুয়ারিতে ১৩১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে পল কাপুরের শ্রদ্ধা সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছেন হাইকোর্ট জ্বালানির দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলারে উঠতে পারে, আশঙ্কা এড হির্সের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর ঠিক আগমুহূর্তে ভূপাতিত ইরানের ২ যুদ্ধবিমান ইরানের বিরুদ্ধে সংঘাতে জড়ানোর ইঙ্গিত, সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে কী রয়েছে এবার আজারবাইজানে ড্রোন হামলা চালাল ইরান, আহত ২ তুরস্কের বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি ছাড়াই পড়াশোনা, ২.৮ সিজিপিএ থাকলেই আবেদন সেমিফাইনালের আগে ভারতের সবচেয়ে বড় দুশ্চিন্তা ‘শিশির ভারত নাকি ইংল্যান্ড: ফাইনালে যে দলকে দেখছেন পিটারসেন-আমির-রশিদরা

গাজীপুরে মহিলা কাউন্সিলরসহ গ্রেফতার-২

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১২৮ বার

গাজীপুর সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা আসনের সাবেক কাউন্সিলর তাসলিমা নাসরিনসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে বাইমাইল এলাকার তাদের নিজ বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের ১০, ১১ ও ১২নং ওয়ার্ডের সাবেক নারী কাউন্সিলর ও কোনাবাড়ী মেট্রো থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাসলিমা নাসরিন এবং কোনাবাড়ী মেট্রো থানাধীন বাইমাইল এলাকার বাসিন্দা ও ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম (৫০)।

কোনাবাড়ী মেট্রো থানার ওসি সালাহ উদ্দিন আহমেদ জানান, কোনাবাড়ী থানাধীন বিভিন্ন এলাকা অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হয়। পরে বাইমাইল এলাকা থেকে তাসলিমা নাসরিন ও নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তিনি আরও জানান, যারা এলাকার খারাপ প্রকৃতির লোক ও সন্ত্রাসী তাদের ডেভিল হান্ট অপারেশনের মাধ্যমে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories