মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

টঙ্গীতে শালিস বৈঠকে প্রতিপক্ষকে ছুরি মারতে যাওয়া যুবককে বাধা দিতে গিয়ে নিজেই খুন

টঙ্গী প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ২৭৭ বার

টঙ্গীতে শালিস বৈঠকে প্রতিপক্ষকে ছুরি মারতে যাওয়া যুবককে বাধা দিতে গিয়ে ওই ছুরির আঘাতে নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে। সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত যুবকের নাম আরিফুল ইসলাম (২৪)। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার গোপীনাথপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। তিনি টঙ্গীর গোপালপুরে এক বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আরিফুল গতকাল রোববার বিকেলে বন্ধু ওমর ফারুকের সঙ্গে তাঁর পারিবারিক কলহ সমাধান করতে একটি শালিসে যান। শালিস চলাকালীন তর্কবিতর্কের একপর্যায়ে প্রতিপক্ষের সঙ্গে দ্বন্দ্বে জড়ান ওমর। পরে তিনি ছুরি দিয়ে প্রতিপক্ষকে আক্রমণ করতে গেলে আরিফুল বাধা দিতে গিয়ে ছুরিকাহত হন।
আশপাশের লোকজন পরে আরিফুলকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়।সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পর সোমবার রাতে লাশ গোপালপুরে এনে দাফনের জন্য প্রস্তুত করা হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক আতিকুর বলেন, ‘আরিফুলের মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় হত্যা মামলা করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories