মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

গাজীপুরের পূবাইলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হেনস্তার শিকার সংবাদ কর্মী

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৪৩ বার

গাজীপুরের পূবাইলে ভুয়া মুক্তিযোদ্ধার সংবাদ সংগ্রহ করতে গিয়ে আনন্দ টেলিভিশনের সাংবাদিকসহ দুই সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন। রবিবার দুপুরে স্থানীয় খিলগাঁও পশ্চিম পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় পূবাইল থানার সাধারণ ডাইরি নং ১০৪২ করেছেন ভুক্তভোগী সংবাদ কর্মী শাকিল আহম্মেদ।
ভুক্তভোগী সাংবাদিক শাকিল জানান, তিনি ও তার সহকর্মী মোঃ সেলিমসহ পূবাইল ৪১নং ওয়ার্ড খিলগাঁও এলাকার বাসিন্দা আব্দুর রউফ সরকারের বাড়িতে যান এবং মুক্তিযোদ্ধা সংক্রান্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য ভিডিও ধারণকালে ভূয়া মুক্তিযোদ্ধা অভিযোগে অভিযুক্ত আব্দুর রউফ সরকারের বড় ছেলে সোলায়মান সরকার কোনো কথা না শুনেই উত্তেজিত হয়ে তাদের দুজনকে অকথ্য ভাষায় গালিগালাজসহ হেনস্তা করেন। শুধু তাই নয়, তিনি তাদের বিরুদ্ধে দশ লক্ষ টাকা চাঁদাবাজির মিথ্যা অভিযোগ এনে মুঠোফোনে ভিডিও ধারণ করেন।
শাকিলের জানান, মোবাইলে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে তাদের সম্মানহানি করা হতে পারে।সাংবাদিক শাকিল বিষয়টি তাৎক্ষণিকভাবে তাদের টেলিভিশন কর্তৃপক্ষ ও স্থানীয় পূবাইল থানা পুলিশকে অবহিত করলে অভিযুক্ত সোলায়মান আরও ক্ষিপ্ত হয়ে তাদের প্রাণনাশের হুমকি দেন।
পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয় লোকজন এগিয়ে এসে লাঞ্চিত সাংবাদিকদের সমর্থন জানান এবং ঘটনার প্রতিবাদ করেন। পরে স্থানীয়দের সহায়তায় শাকিল ও তার সহকর্মী পূবাইল থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করেন।
এই ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
পুবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি রবিউল আলম বলেন, অভিযোগের ভিত্তিতে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করা একজন সংবাদ কর্মীর নৈতিক দায়িত্ব। সেখানে আজ যে ঘটনাটা ঘটেছে তা খুবই দুঃখজনক। সাংবাদিকরা সমাজের দর্পণ তাদের সাথে এমন আচরণ কখনোই কাম্য নয় আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে সংবাদ কর্মীদের হেনস্তাকারীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, এ সংক্রান্ত বিষয়ে ভুক্তভোগী সাধারণ ডায়রি করেছেন,বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories