মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

টঙ্গীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত-১

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৩০৬ বার

গাজীপুরের টঙ্গীতে বালুবাহী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলমগীর (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার ভোর রাতে টঙ্গী-কামারপাড়া সংযোগ সড়কের পানির ট্যাংকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ঘাতক ট্রাক ও এর চালককে আটক করেছে পুলিশ।নিহত আলমগীর পিরোজপুর জেলার নাজিরপুর থানার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর সাড়ে ৪টার দিকে একটি গাছ বোঝাই ট্রাক ও একটি বালুবাহী ড্রাম ট্রাক কামারপাড়া থেকে টঙ্গীর স্টেশন রোড অভিমুখে আসছিল। যানগুলো পানির ট্যাংকি এলাকায় পৌঁছলে বালুবাহী ড্রাম ট্রাকটি গাছ বোঝাই ট্রাকে সজোরে ধাক্কা দেয়। এতে গাছ বোঝাই ট্রাকের ওপর থাকা আলমগীর ছিটকে রাস্তায় পড়ে যায়। এ সময় ড্রাম ট্রাকটির চাকায় পিষ্ট হয়ে সে মারা যায়।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ঘাতক ট্রাক ও এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories