মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

টঙ্গীতে দুই শিশু সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেন মা আলেয়া

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৮৩ বার

টঙ্গীতে নিজ বাসায় দুই শিশুকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় পূর্ব থানায় মামলা করা হয়েছে। শনিবার বিকেলে ওই শিশুদের বাবা আব্দুল বাতেন বাদী হয়ে হত্যাটি মামলা দায়ের করেন। অজ্ঞাত ব্যক্তি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহত শিশুদের মা আলেয়া বেগম ওরফে সালেহা (৩৬) তাঁর দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যার কথা স্বীকার করেছেন। তাঁকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
শনিবার রাতে সালেহাকে থানায় ফের জিজ্ঞাসাবাদ করা হবে এবং রোববার সকালে তাকে গ্রেফতার দেখানো হতে পারে বলেও জানা গেছে।
গত শুক্রবার বিকেলে টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকার রূপবানেরমার টেক এলাকার জনৈক সানোয়ারের একটি আটতলা ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে মালিহা আক্তার (৬) ও আব্দুল্লাহ ইবনে ওমর (৪) নামে দুই শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর শিশুদের মা-বাবাকে থানায় এনে হত্যার ঘটনার কারণ জানতে দীর্ঘসময় পুলিশ জিজ্ঞাসাবাদ করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল রুমান বলেন, শিশুদের মা-বাবাকে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ ও ভবনের সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে হত্যার সঙ্গে মা আলেয়া বেগমের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। শনিবার বিকেলে নিহত শিশুদের পিতা আব্দুল বাতেন বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এর আগে শুক্রবার রাতেই মরদেহ দুটির ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) দক্ষিণ নূর মোহাম্মদ নাসিরুদ্দিন জানান, হত্যায় ব্যবহৃত বঁটি জব্দ করা হয়েছে। মা আলেয়া বেগম নিজ শিশুদের হত্যার দায় স্বীকার করেছেন। শিশুদের হত্যা করতে গিয়ে তিনি হাতে আঘাত পেয়েছেন। তবে কেন তিনি নিজ শিশুদের হত্যা করেছেন, সে বিষয়ে কিছু জানা যাননি। আজ রাতে তাঁকে থানায় ফের জিজ্ঞাসাবাদ শেষে রোববার সকালে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories