মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে ও জবাই করে হত্যা

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২৪১ বার

গাজীপুরের টঙ্গীতে নিজ বাসায় ভাই ও বোনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল ৪টার দিকে টঙ্গীর পূর্ব আরিচপুর রূপবানের টেক এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশুর মধ্যে মেয়ে মালিহার বয়স ছয় বছর ও আব্দুল্লাহ নামে অপর শিশুর বয়স চার বছর। তাদের বাবার নাম আব্দুল বাতেন মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার তাতুয়াকান্দি গ্রামের স্থায়ী বাসিন্দা।
আব্দুল বাতেন টঙ্গীর রূপবানের টেকের এলাকার জনৈক সানোয়ার মিয়ার আট তলা ভবনের তৃতীয় তলার ভাড়ায় একটি ফ্ল্যাটে পরিবারের সদস্যদের নিয়ে বাস করতেন।
ঘটনার পর থানার উপ-পরিদর্শক (এসআই) বায়জিদ নেওয়াজ শিশু দুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শিশু দুইটি ভাই বোন। শুক্রবার বিকালে শিশুদের বাবা বাসার বাইরে যান। এ সময় দুই শিশুকে নিয়ে মা সালেহা বেগম বাসায় ছিলেন। কিছুক্ষণ পরে শিশুদের বাবা আব্দুল বাতেন বাসায় ফিরে কক্ষের মেঝেতে দুই শিশুর রক্তাক্ত লাশ দেখতে পান। পরে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পুলিশের খবর পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ দুই শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শিশুদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, দুইটি শিশু লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানতে মা সালেহা বেগমকে থানায় নিয়ে আসা হয়েছে ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories