মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

হামিম গ্রুপের জিএম আহসান উল্লাহর রক্তাক্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৯৭ বার

দু’দিন নিখোঁজ থাকার পর রাজধানীর তুরাগের দিয়াবাড়ি এলাকা থেকে হামিম গ্রুপের জেনারেল ম্যানেজার (জিএম) মো. আহসান উল্লাহ (৪৮)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে তুরাগ থানার আওতাধীন ১৬ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কের পাশের রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আহসান উল্লাহ তুরাগ থানার চন্ডালভোগ এলাকার বাসিন্দা মজিদ আহমেদের ছেলে। তিনি তুরাগ এলাকায় তার পরিবার নিয়ে বসবাস করতেন। সুরতহাল রিপোর্টে দেখা গেছে, তার মাথা, মুখমণ্ডল, হাতের আঙুল এবং পায়ে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। পুলিশ ধারণা করছে, তাকে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে।
তুরাগ থানা পুলিশ জানায়, আহসান উল্লাহ ঢাকার সাভারের আশুলিয়া এলাকার নরসিংহপুরে হামিম গ্রুপের একটি প্রতিষ্ঠানে জিএম হিসেবে কর্মরত ছিলেন। গত রোববার (২৩ মার্চ) বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার পরিবার তুরাগ থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করে। আজ দুপুরে খবর আসে যে, দিয়াবাড়ির রাস্তার পাশে একটি মরদেহ পড়ে রয়েছে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল রিপোর্টের মাধ্যমে নিশ্চিত হয় যে এটি নিখোঁজ আহসান উল্লাহর মরদেহ।
এ বিষয়ে তুরাগ থানার ওসি মোহাম্মদ রাহাত খান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে তুরাগ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ হত্যার কারণ অনুসন্ধান করছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories