রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদাবাজি রোধে স্বতঃপ্রণোদিত মামলার ক্ষমতা পাচ্ছে পুলিশ: আইজিপি প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক শুরু ঢাকা-কক্সবাজার রোডে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ভাইয়ের বিলাসবহুল ফ্ল্যাট অবরুদ্ধ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেপ্তার-১ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন থেকে আ.লীগ নেতা গ্রেফতার

টঙ্গী প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৭০ বার

গাজীপুরের টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক গাজীপুর মহানগরীর ৫৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান মাস্টারকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর উত্তরা পূর্ব ও পশ্চিম থানায় পৃথক দুইটি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় একটি ও কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
সোমবার বিকালে তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার ওসি মো. ফরিদুল ইসলাম।
ওসি বলেন, গত কয়েক মাস যাবত প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন মুজিবুর রহমান। তার বিরুদ্ধে রাজধানী উত্তরাসহ গাজীপুর মহানগরীর একটি থানা ও জেলা পুলিশের একটি থানায় হত্যা মামলা রয়েছে। তাকে গ্রেফতার শেষে গাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গাছা থানায় দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories