মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত-২

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২৫৩ বার

গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানার নিমতলী এলাকায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। রোববার (২৩ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের হায়দ্রাবাদ এলাকার শুকুর আলীর ছেলে অটোচালক হানিফ মিয়া (৩৫) ও মাজুখান এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে সাব্বির হোসেন (২৭)।
গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, যাত্রী নিয়ে একটি অটোরিকশা মীরের বাজারের দিকে যাচ্ছিল। এক পর্যায়ে অটোরিকশাটি পূবাইলের নিমতলী ব্রিজ এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক হানিফ মিয়া ও যাত্রী সাব্বির গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁদের মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories