শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা করছে জাপান সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ শিশুকে যৌন নিপীড়নের কথা স্বীকার করতেই মাদ্রাসা শিক্ষককে পেটালেন শিশুটির বাবা, ভিডিও ভাইরাল ইউরোপে ভয়াবহ গরমে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু সংঘাতের স্থায়ী সমাধান চান পুতিন তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড় বোদা উপজেলায় এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী দেড় লাখ টাকাসহ আটক কালীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ীকে ধরে থানায় নেয়ায় সময় অজ্ঞাত কাভার্ডভ্যান  চাপায় এসআইসহ নিহত-২, আহত- ২

গাজীপুরে ডাকাতের হামলায় প্রাণ গেল ১ জনের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৮৯ বার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ডাকাতের হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গণপিটুনিতে আহত হয়েছেন দুই ডাকাত। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে।
নিহতের নাম সজীব হোসেন (৩৮)। তিনি কালিয়াকৈর উপজেলার বোয়ালি ইউনিয়নের গাবচালা এলাকার মুক্তার আলীর ছেলে। সজীব এলাকায় মাটি সরবরাহের ব্যবসা করতেন। এতে রয়েল মিয়া নামের অপর এক ব্যবসায়ী আহত হয়েছেন।
পুলিশ জানায়, রাত দশটার দিকে দুই মাটি ব্যবসায়ী মোটরসাইকেলযোগে উপজেলার জামালপুর চৌরাস্তা থেকে বড়ই বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় হাটুরিয়াচালা এলাকায় পৌঁছালে একদল ডাকাত তাদের গতিরোধ করে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে দুই ডাকাত সদস্যকে গণপিটুনি দেয়। আহত দুই ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সজীবকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, ঘটনাস্থল থেকে আহত অবস্থায় দুই ডাকাতসহ সজীব ও রয়েলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে সজীবকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories