মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

গাজীপুরে ফাঁকা গুলি-ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১১৭ বার

গাজীপুরের শ্রীপুরে ঝুট ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটেছে। এ সময় কারখানার সূতাবাহী কভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয়া হয়। আগুনে গাড়ির সামনের অংশ পুড়ে যায়। শনিবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ধনুয়া বড়চালা মাদরাসা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
কাভার্ডভ্যানের চালক মো. জাহিদুল ইসলাম জানান, গাজীপুরের শ্রীপুরে ধনুয়া নগর হাওলা এলাকার ফর্মুলা ১ স্পিনিং মিল থেকে সূতাবোঝাই করে কাভার্ডভ্যান নিয়ে অন্য একটি কারখানায় নিয়ে যাওয়া হচ্ছিল। ধনুয়া বড় চালা মাদরাসা মোড় পার হওয়ার পরপরই হঠাৎ করে ৫-৬টি মোটরসাইকেলে করে মুখ বাঁধা অবস্থায় ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত গাড়ির গতিরোধ করে রামদা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। তাদের মধ্যে একজন গাড়িতে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি করা হয়
এলাকাবাসী জানায়, ওই কারখানার ঝুট মালামাল নিয়ে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল।
শ্রীপুর মডেল থানার কর্মকর্তা (ওসি ) মো. জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আশপাশে সিসি ক্যামেরার ফুটেজে দেখে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories