শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা করছে জাপান সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ শিশুকে যৌন নিপীড়নের কথা স্বীকার করতেই মাদ্রাসা শিক্ষককে পেটালেন শিশুটির বাবা, ভিডিও ভাইরাল ইউরোপে ভয়াবহ গরমে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু সংঘাতের স্থায়ী সমাধান চান পুতিন তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড় বোদা উপজেলায় এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী দেড় লাখ টাকাসহ আটক কালীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ীকে ধরে থানায় নেয়ায় সময় অজ্ঞাত কাভার্ডভ্যান  চাপায় এসআইসহ নিহত-২, আহত- ২

এসডিজি বাস্তবায়ন সম্পর্কিত বিভাগীয় কমিটি’র বর্ধিত সভা

সমীর সরকার, ময়মনসিংহ
  • আপলোডের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৮৩ বার

টেকসই উন্নয়ন অভিষ্টসমূহ (এসডিজি) বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত বিভাগীয় কমিটি’র বর্ধিত সভা আজ সকালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ।
এসডিজি অর্জনে সারা দেশের কার্যক্রমের একটি আংশিক অঞ্চল বা ক্ষেত্র হচ্ছে ময়মনসিংহ বিভাগ। টেকসই উন্নয়ন অভিষ্টসমূহ (এসডিজি) এর অঞ্চলভিত্তিক প্রয়োজনীয় টার্গেট ও ইন্ডিকেটর অনুযায়ী কাজ করা হয়। শুরু থেকেই বিভাগের চারটি জেলা ও উপজেলা এসডিজি’র টার্গেট ও ইন্ডিকেটর মোতাবেক লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করে যাচ্ছে।
নানান সীমাবদ্ধতার মাঝেও বিভাগের সরকারি দপ্তরগুলো এসডিজি অর্জনের ক্ষেত্রে নিরসভাবে কাজ করে যাচ্ছে। দপ্তরগুলো কিছু কিছু ক্ষেত্রে কাঙ্ক্ষিত অর্জন লাভ করতে না পারলেও বেশিরভাগ ক্ষেত্রে পারছে। দপ্তরগুলোকে লক্ষ্যমাত্রা অর্জনে সভাপতি জোর তাগিদ দেন। সমন্বয়ের মাধ্যমে কীভাবে এগুলোকে তুলে আনা যায় সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার, বিভাগীয় সমাজ সেবা অফিসের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা-সহ বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, জেলা পর্যায়ের জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালকবৃন্দ-সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories