মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

টঙ্গীর গোপালপুরে শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেফতার

মৃণাল চৌধুরী সৈকত,টঙ্গী
  • আপলোডের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১২৬ বার

টঙ্গীতে এক শিশুকে (১১) ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৯টায় টঙ্গীর গোপালপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ওই শিশুর জবানবন্দি নিতে আদালতে পাঠিয়েছে ।
এ ঘটনায় এলাকাবাসী অভিযুক্ত আবু আক্কাস (৩৩) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। সে নীলফামারী জেলার ডোমার থানার দক্ষিণ মটকাপুর গ্রামের তহিদুল ইসলামের ছেলে। আবু আক্কাস টঙ্গীর একটি লোহার কারখানায় কাজ করে বলে জানা গেছে।অভিযোগ সূত্রে জানা গেছে,শিশুটি কয়েক দিন আগে টঙ্গীর পাগাড় এলাকায় মামার বাড়িতে বেড়াতে আসে। একই বাড়ির অপর ভাড়াটিয়া আক্কাস। বুধবার সকালে আক্কাস শিশুটিকে খেজুর দেওয়ার কথা বলে নিজ কক্ষে ডেকে নিয়ে যায়। পরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং শিশুটির মুখে বিস্তারিত শোনে স্থানীয়রা আক্কাসকে আটক করে এবং পুলিশে খবর দেন।
টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories