মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

চেক ডিজনার মামলায় সাবেক আওয়ামী সমর্থিত নেতা জসিম কারাগারে

টঙ্গী প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১২৮ বার

ব্যংকের চেক ডিজনার মামলায় ১০ দিনের জামিন শেষে শর্ত পূরণ না করে পূণরায় জামিন আবেদন করতে গেলে আদালত জামিন মুঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে টঙ্গীর পাগাড় সালামের আটারকল এলকার বাসিন্দা ও আওয়ামী সমর্থিত নেতা জসিম উদ্দিনকে।
গত ৯ মার্চ ২০২৫ ইং গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ নির্দেশ দেন।
জানা যায়, চট্রগ্রাম জেলার লোহাগড়াস্থ বড় হাতিয়ার আমতলী মাঝেরপাড়া এলাকার স্থায়ী এবং টঙ্গী ৪৩ নং ওয়ার্ডে পাগাড় সালামের আটারকল এলাকার বাসিন্দা মোহাম্মদ ইদ্রিছের ছেলে আওয়ামী সমর্থিত নেতা মো. জসিম উদ্দিন তার সাউথইষ্ট ব্যাংক লিঃ এর একাউন্ট নম্বর ০০১১১০০০০০২১৯ এর চারটি ব্যাংক চেক প্রদানের মাধ্যমে তার স্ত্রীর বড় ভাই হানিফ মাহমুদকে ফ্ল্যাট দেয়ার কথা বলে ২০১৬ সালের ৯ ফেব্রুয়ারী ১০ লাখ, ১৪ ফেব্রুয়ারী ১০ লাখ, ২০ ফেব্রুয়ারী ৬ লাখ, ২২ ফেব্রুয়ারী ১০ লাখ, মোট ৩৬ লাখ টাকা হাতিয়ে নেন। টাকা নেয়ার পর জসিম উদ্দিন প্রতারণার আশ্রয় নেন এবং হানিফ মাহমুদকে ফ্ল্যাট বুঝিয়ে না দিয়ে বিভিন্ন ভাবে হয়রানী শুরু করেন। পরবর্তীতে ফ্ল্যাট বুঝিয়ে না দেয়া এবং টাকা ফেরৎ না দিয়ে উল্টো হয়রানী করায় হানিফ মাহমুদ চেকগুলো ব্যাংকে ডিজনারের মাধ্যমে গাজীপুর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সিআর মামলা নং ৬৪৫/২৪ দায়ের করেন। মামলাটির দতন্ত শেষে বিজ্ঞ আদালত জসিম উদ্দিনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করলে টঙ্গী পূর্ব থানা পুলিশ তাকে গ্রেফতার করে গত ১৯ ফেব্রুয়ারী আদালতে প্রেরন করেন এবং ২৪ ফেব্রুয়ারী জসিম উদ্দিন শর্ত মোতাবেক বিজ্ঞ আদালত থেকে ১০ দিনের জামিন নেন। কিন্তু বিজ্ঞ আদালতের শর্ত পূরণ না করায় গত ৯ মার্চ আদালতে হাজিরা পূর্বক পূণরায় জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত জসিম উদ্দিনের জামিন না মুঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য : জসিম উদ্দিন আদালত থেকে ১০ দিনের জামিনে এসে হানিফ মাহমুদের বাড়ির সিসি ক্যামেরা ভাংচুরসহ বিভিন্ন ভাবে হানিফ মাহমুদকে হয়রানী করছেন মর্মে থানায় অভিযোগ রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories