শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ আজ দেবীর বোধন, কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব উত্তরায় ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে নারী পুরুষ শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল ৮ মাসে প্রশাসনে রদবদল: ২ হাজারের বেশি বদলি-পদায়ন, বাধ্যতামূলক অবসরে ৩২ জন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে মিথ্যা কন্টেন্ট যে বানায়, আর যারা শেয়ার করে সবাই অপরাধী: মেহজাবীন চৌধুরী ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা আগামী ১২ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখা জরুরি: আইএমএফ শারদীয় দূর্গােউৎসবে মণ্ডপের নিরাপত্তা ইস্যুতে পুলিশের একগুচ্ছ পরামর্শ

টঙ্গীস্থ বৃহত্তর ময়মনসিংহ শ্রমজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত

মৃণাল চৌধুরী সৈকত, টঙ্গী
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৩৯ বার

টঙ্গীতে ১১ মার্চ মঙ্গলবার টঙ্গীস্থ বৃহত্তর ময়মনসিংহ শ্রমজীবী সমিতির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের আহবায়ক মো.মোশাররফ হোসেন সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব মো.আনিছুর রহমান খানের পরিচালনায় বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল এবং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যকরী সভাপতি ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহবায়ক মো. সালাহ্উদ্দিন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি মো.সরাফত হোসেনসহ বিএনপি নেতা মো.সুলতান উদ্দিন আহমেদ প্রমুখ।
এছাড়াও টঙ্গী পূর্ব ও পশ্চিম, পূবাইল, গাছা থানা এবং ওয়ার্ড ভিত্তিত জাতীয়তাবাদী দল বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, কৃষক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, স্থানীয় সংবাদকর্মী এবং টঙ্গীস্থ বৃহত্তর ময়মনসিংহ শ্রমজীবী সমিতির টঙ্গীর বিভিন্ন ওয়ার্ডে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা উদযাপন কমিটির আহবায়ক মো. হামিদুর রহমান মলিন এবং সদস্য সচিব মো.হুমায়ুন কবিরের তত্বাবধানে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে উদযাপন কমিটির সদস্য নজরুল ইসলাম, শেখ মো. মানিক, মো.আশরাফুল ইসলাম, মো.রুহুল আমিন, মো.ফজলু মোল্লা, মো. সেলিম,মো.রফিক, মো.লিটন মৃধা, মো. আজিজুল, মো.মাসুদ, মো. স্বপন, মো.আরেফিন সমন্বয়ে কয়েকশ ধর্মপ্রাণ রোজাদার মুসল্লীদের শান্তিপূর্ণ ভাবে ইফতার করিয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories