মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

ময়মনসিংহ নগরীতে অবৈধ সিএনজি স্ট্যান্ড ও চাঁদাবাজির বিরুদ্ধে স্থানীয়দের প্রতিবাদ

সমীর সরকার, ময়মনসিংহ
  • আপলোডের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১১৬ বার

ময়মনসিংহ নগরীর আলীয়া মাদ্রাসা রোড ভৈরব রেললাইন গেইটে অবৈধভাবে সিএনজি স্ট্যান্ড স্থাপন করা হয়েছে, যার ফলে একদিকে সৃষ্টি হচ্ছে ভয়াবহ যানজট, অন্যদিকে এই সিএনজিগুলো থেকে হাজার হাজার টাকা চাঁদা উত্তোলন করার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই অবৈধ কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছে কথিত ওয়ার্ড আওয়ামী লীগ নেতার ছেলে আলম।
প্রতিদিনের যানজট এবং চাঁদাবাজির কারণে স্থানীয় বাসিন্দারা ব্যাপক দুর্ভোগে পড়ছেন। এলাকাবাসী অভিযোগ করছেন, এই অবৈধ সিএনজি স্ট্যান্ডের কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, এবং নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে সচেতন স্থানীয় মহল প্রশাসনের কাছে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা আশা করছেন, প্রশাসন অবৈধ সিএনজি স্ট্যান্ড বন্ধ করে এবং চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে, যাতে নাগরিকরা স্বাভাবিকভাবে চলাচল করতে পারেন এবং পরিবহন ব্যবস্থা স্বচ্ছ ও সুষ্ঠু হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories