শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ আজ দেবীর বোধন, কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব উত্তরায় ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে নারী পুরুষ শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল ৮ মাসে প্রশাসনে রদবদল: ২ হাজারের বেশি বদলি-পদায়ন, বাধ্যতামূলক অবসরে ৩২ জন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে মিথ্যা কন্টেন্ট যে বানায়, আর যারা শেয়ার করে সবাই অপরাধী: মেহজাবীন চৌধুরী ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা আগামী ১২ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখা জরুরি: আইএমএফ শারদীয় দূর্গােউৎসবে মণ্ডপের নিরাপত্তা ইস্যুতে পুলিশের একগুচ্ছ পরামর্শ

শুরায়ি নেজামের কাছে বিশ্ব ইজতেমার মাঠ হস্তান্তর

সিনি: স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৪ বার

টঙ্গীর তুরাগ নদের তীরে অবস্থিত বিশ্ব ইজতেমার মাঠ বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের পক্ষ থেকে তাবলিগের শুরায়ি নেজামের দায়িত্বশীলদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের পক্ষ থেকে মাঠ বুঝিয়ে দেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক ওয়াহিদ হোসেন।
উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়। উক্ত প্রজ্ঞাপনে বলা হয়, টঙ্গী ময়দানে আগামী বছর থেকে ইজতেমা ও তাবলীগি কার্যক্রম না করার শর্ত পূরণ সাপেক্ষে এ বছর দ্বিতীয় পর্বে শুধুমাত্র ১৪থেকে ১৬ ফেব্রুয়ারি মাওলানা সাদের অনুসারীরা বিশ্ব ইজতেমা করতে পারবেন এবং আগামী ২০ ফেব্রুয়ারি ইজতেমা ময়দান শুরায়ি নেজামের কাছে হস্তান্তর করা হবে।
বৃহস্পতিবার উক্ত প্রজ্ঞাপনের আলোকে যথাযথ প্রশাসনিক তত্ত্বাবধানে টঙ্গী ইজতেমা ময়দান তাবলীগের শুরায়ী নেজামের দায়িত্বশীলদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। এ প্রসঙ্গে তাবলিগের শুরায়ী নেজামের পক্ষ থেকে সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে। আমরা আশা করি, ভবিষ্যতেও সকল কার্যক্রম শান্তিপূর্ণ ও শৃঙ্খলার সাথে সম্পন্ন হবে।
ইজতেমার ময়দান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অভ্র জ্যোতি বড়াল, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিএমপি হাফিজুর রহমান, শুরায়ী নেজামের ইঞ্জিনিয়ার মাহফুজ হান্নান, ইঞ্জিনিয়ার মেসবাহ, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা শাহরিয়ার মাহমুদ, মুফতী কিফায়াতুল্লাহ আজহারী, ওলিউল্লাহ, জমির আলী, মাওলানা যোবায়ের, তারেক রহমান, আবু উবায়দা প্রমুখ। বিষয়টি নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories