ময়মনসিং জেলার সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলার জাতীয়তাবাদী দল বিএনপি’র উপজেলার কমিটি ও পৌর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত ১৩ ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার উত্তর ময়মনসিংহ জেলা কমিটির আহবায়ক অধ্যাপক একেএম এনায়েত উল্লাহ কালম ও একমাত্র যুগ্মসচিব মোতাহার হোসেন তালুকদারে স্বাক্ষরে হালুয়াঘাট উপজেলা শাখায় জেলা কমিটির সদস্য আসলাম মিয়া বাবুলকে আহ্বায়ক, জেলা কমিটির সদস্য আবু হাসনাত বদরুল কবির কে সদস্য সচিব এবং ১৪ জন যুগ্ম আহবায়ক সহ ১০৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়,এ দিকে হালুয়াঘাট পৌর শাখায় জেলা কমিটির সদস্য হানিফ মোঃ শাকের উল্লাহকে আহবায়ক, সাবেক যুব নেতা আজিজ খান সদস্য সচিব ও ১৬ জনকে যুগ্ম আহবায়ক সহ ৭২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি মনোনীত করেন। জানা যায় হালুয়াঘাট উপজেলা শাখা কমিটিতে এবার তুলনা মুলক তরুণদের প্রাধান্য দেওয়া হয়েছে, যার মাধ্যমে আগামী দিনে বিএনপির চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপিকে নতুনদের হাতে তুলে দিতে চায় এর প্রমান,এদিকে নির্বাচিত প্রতিনিধিরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় এক আনন্দ মিছিল বের করে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি অফিসের কার্যালয়ে এসে শেষ হয়। সংক্ষিপ্ত বক্তব্যে আসলাম মিয়া বাবুল, ও হানিফ মোঃ শাকের উল্লাহ সহ বক্তারা বলেন আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, যে উদ্দেশ্যে নিয়ে আমাদেরকে দায়িত্ব দিয়েছে আমরা আশা করব সকলকে নিয়ে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপিকে একটি শক্ত দ্বারে পৌঁছাবো এর জন্য বিএনপির সকল নেতাকর্মীর আন্তরিক সহযোগিতা ও কামনা করে ।
Leave a Reply