শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ আজ দেবীর বোধন, কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব উত্তরায় ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে নারী পুরুষ শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল ৮ মাসে প্রশাসনে রদবদল: ২ হাজারের বেশি বদলি-পদায়ন, বাধ্যতামূলক অবসরে ৩২ জন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে মিথ্যা কন্টেন্ট যে বানায়, আর যারা শেয়ার করে সবাই অপরাধী: মেহজাবীন চৌধুরী ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা আগামী ১২ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখা জরুরি: আইএমএফ শারদীয় দূর্গােউৎসবে মণ্ডপের নিরাপত্তা ইস্যুতে পুলিশের একগুচ্ছ পরামর্শ

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ

টঙ্গী প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৪ বার

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৮ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়ে ১২টা ২৭ মিনিটের সময় শেষ হয়। মোনাজাত পরিচালনা করেছেন বাংলাদেশের মাওলানা জুবায়ের আহমেদ। প্রথম ধাপের আখেরি মোনাজাতও পরিচালনা করেছিলেন তিনি।
দ্বিতীয় ধাপের এই মোনাজাতের মাধ্যমেই শেষ হয়ে গেল শুরায়ি নেজাম তাবলিগ জামাতের টানা ৬ দিনের বিশ্ব ইজতেমা। সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছিল দ্বিতীয় ধাপের ইজতেমা।
বুধবার বাদ ফজর উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বয়ান করেন ভারতের বেঙ্গালোরের মাওলানা মো. ফারুক। তার বয়ান বাংলায় তর্জমা করেন মুফতি আমানুল হক। সকাল সাড়ে নয়টায় বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান। বয়ানের পর গুরুত্বপূর্ণ নসিহতমূলক বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।
প্রথম পর্বের শুরায়ি নেজামের ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বলেন, বুধবার বাদ ফজর ভারতের ব্যাঙ্গালোরর তাবলীগের শীর্ষ মুরুব্বি ফারুক সাহেবের শেষ দিনে কার্যক্রম শুরু হয়। তাৎক্ষণিকভাবে তা বাংলায় অনুবাদ করেন মুফতি আমানুল হক। এরপর হেদায়াতি বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান, তার বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। এ বয়ানের পরে নসিয়ত মূলক বক্তব্য পেশ করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেউলা, তা বাংলায় অনুবাদ করছেন মাওলানা জুবায়ের। এরপর দুপুর ১২টা ৮ মিনিটে প্রথম পর্বের দ্বিতীয় ধাপে আখেরি মোনাজাত শুরু হয়ে ১২টা ২৭ মিনিট পর্যন্ত চলে। বিশ্ব শান্তি, ঐক্য কামনা করা হয় মোজানাতে।
এদিকে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাওলানা সা’দ অনুসারী মুসল্লিদের তিন দিনের বিশ্ব ইজতেমা। চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিন আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শর্ত মেনে এবার ইজতেমা করছেন সাদ অনুসারীরা। শর্ত অনুসারে টঙ্গীর ময়দানে মাওলানা সাদ অনুসারীদের এ বছরই শেষ ইজতেমা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories